তামিলনাড়ুতে সরকার গঠনে ১১৮ বিধায়কের সমর্থন পেলেন থালাপতি বিজয়
তামিলনাড়ুতে সরকার গঠনে ১১৮ বিধায়কের সমর্থন পেলেন বিজয়

তামিলনাড়ুর রাজনীতিতে নাটকীয় মোড়। অবশেষে সরকার গঠনে ১১৮ বিধায়কের সমর্থন পেলেন তামিলাগা ভেট্টি কাজাগম (টিভিকে) প্রধান তামিল অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়। শুক্রবার (৮ মে) বিকেল সাড়ে ৪টেয় রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছেন বিজয়। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।

বাম শিবিরের সমর্থন

ইন্ডিয়া টুডে জানিয়েছে, বিজয়-নেতৃত্বাধীন টিভিকে-র জন্য বড়সড় সাফল্য এসেছে বাম শিবির থেকে। সিপিআই এবং সিপিএম উভয় দলই বিজয়কে সমর্থন দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। এদিকে ভিসিকের প্রধান থল থিরুমাভালাভানও টিভিকে-র প্রতি সমর্থন দিয়েছেন।

ম্যাজিক ফিগার ছুঁয়েছে টিভিকে

সিপিআই এবং সিপিএম থেকে সমর্থনের ফলে থালাপতি বিজয় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮-র ‘ম্যাজিক ফিগার’ ছুঁয়েছে। পূর্বে কংগ্রেসের ৫টি আসনের সাথে বর্তমানে সিপিআই-এর ২টি আসন, সিপিএমের ২টি এবং ভিসিকের ২টি আসন মিলিয়ে মোট ১১৮টি আসন পাওয়ায় এখন থালাপতি বিজয়ের সরকার গঠন করতে আর কোনও বাধা রইলো না।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ