বিএসএফের ধাক্কায় বাংলাদেশে ঢোকা পরিবারের ৪ সদস্য দিনাজপুরে আটক
বিএসএফের ধাক্কায় বাংলাদেশে ঢোকা পরিবারের ৪ সদস্য আটক

দিনাজপুর সদর উপজেলার বনতারা সীমান্ত এলাকা থেকে বিএসএফের ধাক্কায় বাংলাদেশে ঢোকা এক পরিবারের চার সদস্যকে আটক করেছে স্থানীয়রা। বুধবার সকালে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়।

কোথায় পাওয়া গেছে?

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর ৬টার দিকে দিনাজপুর সদরের শংকরপুর ইউনিয়নের দুয়াপাড়া এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এই এলাকাটি সীমান্ত থেকে প্রায় সাড়ে ৪ কিলোমিটার ভেতরে অবস্থিত।

পরিবারের দাবি

আটক ব্যক্তিরা নিজেদের বাংলাদেশি নাগরিক বলে দাবি করেছেন। তারা তাদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপিও দেখিয়েছেন বলে জানান স্থানীয়রা। তবে স্থানীয়দের সন্দেহ, এই পরিবারটি দালালদের সহায়তায় অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে বিভিন্ন জায়গায় অবস্থান করছিল।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিজিবির বক্তব্য

বিজিবি-২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ উজ জামান আরিফ বলেন, “তারা কখন, কোথা দিয়ে বা কোন সীমান্ত পয়েন্ট দিয়ে দেশে প্রবেশ করেছে, তা নিশ্চিত হতে পারিনি। মনে হচ্ছে, তারা দালালদের সহায়তায় বিভিন্ন জায়গায় অবস্থান করছিল, আজ সকালে তাদের পাওয়া যায়।”

তিনি আরও বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ