ভারতের পাঁচ রাজ্যে ভোটগণনা: কোথায় কে এগিয়ে
ভারতের পাঁচ রাজ্যে ভোটগণনা: কোথায় কে এগিয়ে

ভারতের পশ্চিমবঙ্গসহ পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। স্থানীয় সময় সোমবার সকাল ৮টায় ভোট গণনা শুরু হয়। এখন পর্যন্ত গণনা করা ভোটের প্রবণতা অনুযায়ী, বিভিন্ন রাজ্যে বিভিন্ন দল এগিয়ে রয়েছে।

পশ্চিমবঙ্গ

পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বিজেপির সরকার গঠনের সম্ভাবনা দেখা যাচ্ছে। বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টা পর্যন্ত গণনা করা ভোটের প্রবণতা অনুযায়ী, বিজেপি এগিয়ে আছে ১৮৪ আসনে। ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস ১০৭ আসনে এগিয়ে। অন্যদিকে, কংগ্রেস কোনো আসনেই এগিয়ে নেই।

তামিলনাড়ু

তামিলনাড়ুতে অভিনেতা বিজয় থালাপতির দল টিভিকে ১০৭ আসনে এগিয়ে আছে। ডিএমকে এগিয়ে আছে ৪৯ আসনে। এ রাজ্যে এডিএমকে জোট এগিয়ে আছে ৭৭ আসনে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কেরালা

কেরালায় এগিয়ে আছে ইউডিএফ। দলটি ৮৫ আসনে এগিয়ে আছে। আর এলডিএফ এগিয়ে আছে ৪২ আসনে।

আসাম

আসামে বিজেপি ৯৮ আসনে এগিয়ে আছে। কংগ্রেস জোট এগিয়ে আছে ২৫ আসনে।

পুদুচেরি

কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে এনআরসি জোট ১৭টি আসনে এগিয়ে আছে। টিভিকে ও কংগ্রেস জোট এগিয়ে আছে যথাক্রমে চার ও তিনটি আসনে।

ভোট গণনা চলছে এবং চূড়ান্ত ফলাফল জানতে আরও সময় লাগবে। তথ্যসূত্র: এনডিটিভি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ