পুরো বছরজুড়ে যুদ্ধ চলবে: ইসরাইলি সেনাপ্রধান
পুরো বছরজুড়ে যুদ্ধ চলবে: ইসরাইলি সেনাপ্রধান

ইসরাইলি সেনাপ্রধান ইয়াল জামির সতর্ক করে বলেছেন, চলতি বছর অর্থাৎ ২০২৬ সালেও সেনাবাহিনীকে একাধিক ফ্রন্টে লড়াই চালিয়ে যেতে হবে। ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে তিনি এ কথা বলেন। খবর আল আরাবিয়ার।

বিবৃতিতে যা বললেন সেনাপ্রধান

সোমবার (২৭ এপ্রিল) এক বিবৃতিতে ইসরাইলি সেনাপ্রধান বলেন, ‘২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরাইলি সেনাবাহিনী একটি চলমান বহুমুখী সামরিক অভিযানে জড়িত রয়েছে। ২০২৬ সালও সম্ভবত এসব ফ্রন্টে যুদ্ধের বছর হিসেবেই কাটবে।’ এ সময় তিনি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার কথা উল্লেখ করেন।

সেনা নিয়োগের প্রয়োজনীয়তা

তিনি আরও বলেন, ‘সামনের দিনগুলোর বাড়তে থাকা সামরিক চাহিদা মোকাবিলায় জরুরি ভিত্তিতে আরও সেনা নিয়োগের প্রয়োজন রয়েছে।’ তার ভাষায়, ‘আগামী বছরগুলোতে আইডিএফের ওপর যে বাড়তি দায়িত্ব আসছে, তা সামাল দিতে ইসরাইলের জন্য সবচেয়ে জরুরি বিষয় হলো সেনাসদস্য ও যোদ্ধার সংখ্যা বাড়ানো।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ইসরাইলি সেনাবাহিনী বর্তমানে গাজা, লেবানন ও ইরানের সঙ্গে বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ পরিচালনা করছে। সেনাপ্রধানের এই মন্তব্য ইঙ্গিত দেয় যে, আগামী দিনগুলোতে সংঘাত আরও দীর্ঘস্থায়ী হতে পারে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ