ট্রাম্পের প্রতিকৃতি সংবলিত বিশেষ পাসপোর্ট উন্মোচন
ট্রাম্পের প্রতিকৃতি সংবলিত বিশেষ পাসপোর্ট উন্মোচন

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে নিজের প্রতিকৃতি সংবলিত বিশেষ স্মারক পাসপোর্টের নতুন নকশা উন্মোচন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, "যুক্তরাষ্ট্রের নতুন পাসপোর্ট, যেখানে লেখা আছে- স্বাগতম, তবে ভালো আচরণ করবেন!" মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

নকশার বিবরণ

মার্কিন প্রেসিডেন্ট একটি নমুনা পাসপোর্টের পাতাও প্রকাশ করেন। সেখানে রেজোলিউট ডেস্কের ওপর তার একটি বড় প্রতিকৃতি, পেছনে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার মূল ঘোষণাপত্রের লেখা এবং নিচে তার স্বাক্ষর রয়েছে। বিপরীত পাতায় রয়েছে জন ট্রাম্বুলের আঁকা ‘দ্য ডিক্লারেশন অব ইন্ডিপেনডেন্স’ চিত্রকর্ম।

ছবির উৎস

নতুন এই পাসপোর্টে ট্রাম্পের যে ছবি ব্যবহার করা হয়েছে, তা ওয়াশিংটনের স্মিথসোনিয়ান ন্যাশনাল পোর্ট্রেট গ্যালারিতে থাকা প্রেসিডেন্টের প্রতিকৃতির ওপর ভিত্তি করে তৈরি বলে মনে হচ্ছে। এটি চলতি বছরের শুরুর দিকে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বা পররাষ্ট্র দফতরের প্রকাশ করা নকশা থেকে ভিন্ন, যাতে প্রেসিডেন্টের অন্য একটি ছবি ছিল।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হোয়াইট হাউসের প্রতিক্রিয়া

পরে হোয়াইট হাউসের এক্স অ্যাকাউন্টেও একই নকশার ছবি প্রকাশ করা হয়। সেখানে ক্যাপশনে লেখা হয়, "আমেরিকার ২৫০ বছর পূর্তি স্মরণে নতুন মার্কিন পাসপোর্ট।" তবে এটিই স্মারক পাসপোর্টের চূড়ান্ত সরকারি নকশা কি না, সে বিষয়ে জানতে চাইলে হোয়াইট হাউস বিষয়টি পররাষ্ট্র দফতরের ওপর ছেড়ে দেয়।

ঘোষণা ও সীমিত সংস্করণ

চলতি বছরের এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে সীমিত সংস্করণের এই পাসপোর্টের ঘোষণা দেওয়া হয়েছিল। এতে সামনের, পেছনের ও ভেতরের প্রচ্ছদে বিশেষ নকশা ও উন্নতমানের চিত্র সংযোজনের কথা জানানো হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ