ভারতের ট্যুরিস্ট ভিসা চালুর ২৪ ঘণ্টায় ১ লাখ ৪০ হাজার বাংলাদেশির আবেদন
ভারতের ট্যুরিস্ট ভিসা চালু: ২৪ ঘণ্টায় ১ লাখ ৪০ হাজার আবেদন

দীর্ঘ দুই বছর পর আবারও ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার পর প্রথম ২৪ ঘণ্টাতেই ১ লাখ ৪০ হাজারের বেশি বাংলাদেশি আবেদন করেছেন। এমন পরিস্থিতিতে ভিসা আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।

ভিসা চালুর পর বিপুল সাড়া

শুক্রবার (৩ জুলাই) দুপুরে এক বার্তায় হাইকমিশন জানিয়েছে, বিভিন্ন উদ্দেশ্যে ভারত ভ্রমণ করতে ইচ্ছুক ব্যক্তিদের কাছ থেকে পাওয়া বিপুল সাড়ায় তারা উৎসাহিত। বার্তায় বলা হয়, ভিসা পরিষেবা আরও বিস্তৃত করা এবং আবেদন প্রক্রিয়াকে আরও সাবলীল ও সুবিধাজনক করে তুলতে তারা কাজ চালিয়ে যাচ্ছে।

আবেদনকারীদের প্রতি কৃতজ্ঞতা

এ সময় আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়। এতে আরও বলা হয়, ভারতীয় হাইকমিশন ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে আরও নিবিড় করতে প্রতিশ্রুতিবদ্ধ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ