মালয়েশিয়ায় বিশেষ অভিযানে আটক ৬২ বিদেশি নাগরিক
মালয়েশিয়ায় অভিযানে আটক ৬২ বিদেশি নাগরিক

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ (জেআইএম) সেলাঙ্গরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬২ জন বিদেশি নাগরিককে আটক করেছে। তারা ইমিগ্রেশন পাশের অপব্যবহার এবং পাশের শর্ত লঙ্ঘনের অভিযোগে আটক হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অভিযানের বিবরণ

বুধবার (১৭ জুন) ইমিগ্রেশন বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার (১৫ জুন) সাইবারজায়া, বান্দার সেরি পুত্রা, বান্দার টেকনোলজি কাজাং, সেরি কেম্বাঙ্গান, সেপাং ও দেংকিল এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের মূল লক্ষ্য ছিল বৈধ পাশ নিয়ে মালয়েশিয়ায় অবস্থান করলেও যারা পাশের শর্ত ভঙ্গ করে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত, তাদের শনাক্ত ও আইনের আওতায় আনা।

অভিযান পরিচালনা

ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট শাখার ৩০ জন কর্মকর্তা অভিযানে অংশ নেন। গোয়েন্দা তথ্য ও জনসাধারণের দেওয়া তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মোট ১৭টি স্থাপনা তল্লাশি করা হয়। অভিযান চলাকালে স্থানীয় ও বিদেশিসহ মোট ২১০ জনের কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬২ জন বিদেশি নাগরিককে বিভিন্ন ধরনের ইমিগ্রেশন আইন লঙ্ঘনের সন্দেহে আটক করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আটক ব্যক্তিদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন বিধিমালা ১৯৬৩ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ