ইরানের পারমাণবিক আলোচনায় অগ্রগতি, কিন্তু মৌলিক অবস্থানে আপস নয়
ইরানের পারমাণবিক আলোচনায় অগ্রগতি, আপস নয়

চলমান আলোচনায় থাকা নথির বড় অংশ চূড়ান্ত করা হয়েছে, তবে নিজেদের মৌলিক অবস্থান থেকে ইরান কোনও আপস করবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ইরানি গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বাঘাই বলেন, আলোচনার পাঠ্যের বড় অংশ চূড়ান্ত হলেও বিষয়টি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। তিনি বলেন, আমরা এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্তে পৌঁছাইনি।

আরও পড়ুন: আজ থেকে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ: ট্রাম্প

ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র আরও বলেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা বর্তমানে সংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থাগুলোর পর্যালোচনায় রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ