ইরানের পাল্টা হামলায় বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে ৩ শতাংশ
ইরানের পাল্টা হামলায় তেলের দাম বেড়েছে ৩ শতাংশ

মার্কিন ঘাটিতে ইরানের পালটা হামলার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বৃহস্পতিবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি) জানায়, বন্দর আব্বাস বিমানবন্দরের কাছে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তারা একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। খবর-রয়টার্সের।

তেলের দামে ঊর্ধ্বগতি

এই হামলার পরপরই বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে ঊর্ধ্বগতি দেখা যায়। বৃহস্পতিবার সকালে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৩ দশমিক ৫১ ডলার বা ৩ দশমিক ৭২ শতাংশ বেড়ে ৯৭ দশমিক ৮ ডলারে পৌঁছায়। এর আগে তেলের দাম ৫ শতাংশের বেশি কমে এক মাসের সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল।

পূর্ববর্তী পরিস্থিতি

এদিকে, এর আগে হরমুজ প্রণালির কাছে হুমকি তৈরি করায় ইরানের একটি সামরিক ঘাঁটি এবং চারটি ‘ওয়ান-ওয়ে অ্যাটাক’ ড্রোন লক্ষ্য করে নতুন হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। বৃহস্পতিবার এই হামলা চালানো হয় বলে একজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সম্ভাব্য সমঝোতার আশা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতার মাধ্যমে যুদ্ধ বন্ধ হতে পারে এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হতে পারে—এমন প্রত্যাশায় বাজারে তেলের দামে পতন দেখা যায়। তবে ইরানের পাল্টা হামলার খবরে সেই আশা ক্ষীণ হয়ে তেলের দাম আবারও বেড়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ