লালমনিরহাটে বিপুল ডলারসহ যুবক গ্রেপ্তার
লালমনিরহাটে বিপুল ডলারসহ যুবক গ্রেপ্তার

লালমনিরহাট সদর থানা পুলিশ প্রায় দুই কোটি টাকা সমমূল্যের মার্কিন ডলারসহ এক যুবককে গ্রেপ্তার করেছে। ভোরের দিকে তিস্তা সড়ক সেতুর টোল প্লাজা এলাকায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ এই ডলার উদ্ধার করা হয়েছে বলে আজ (১৪ মে) রাতে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার যুবকের পরিচয়

গ্রেপ্তার মো. লিখন মিয়া (২৩) কুড়িগ্রাম পৌরশহরের ঘোষপাড়া এলাকার মো. নুরনবী সরকার বাবুর ছেলে।

তল্লাশি ও উদ্ধার অভিযান

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, লালমনিরহাট সদর থানার এসআই শাহাব উদ্দিনের নেতৃত্বে পুলিশ চেকপোস্টে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছিল। এ সময় সন্দেহভাজন একটি ইজিবাইক থামিয়ে যাত্রী লিখন মিয়াকে নামিয়ে দেহ তল্লাশি করা হয়। পরে তার শরীরে 'অভিনব' কায়দায় লুকিয়ে রাখা মার্কিন ডলারের নোটগুলো উদ্ধার করা হয়। এর মধ্যে ১০০ ডলারের ১ হাজার ৫৮১টি এবং ৫০ ডলারের ২৪টি নোট রয়েছে। জব্দকৃত সর্বমোট ডলারের পরিমাণ ১ লাখ ৫৯ হাজার ৩০০। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি ৯৫ লাখ ৯৮ হাজার টাকা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আইনি ব্যবস্থা

সদর থানার ওসি সাদ আহমেদ বলেন, 'বিশেষ অভিযানের অংশ হিসাবে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ এসব বৈদেশিক মুদ্রা আটক করা হয়। আটকৃতের বিরুদ্ধে ফরেন রেগুলেশন অ্যাক্টে মামলা দায়ের করা হয়েছে।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ