ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার অবসরে, দায়িত্ব নজরুল ইসলামের কাছে হস্তান্তর
ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার অবসরে গেলেন

অবসরে গেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। সরকারি চাকরির মেয়াদ পূর্ণ হওয়ায় অবসর গ্রহণ করেন তিনি।

শেষ কর্মদিবস ও দায়িত্ব হস্তান্তর

বৃহস্পতিবার (১৪ মে) ছিল তার শেষ কর্মদিবস। এদিন দিবাগত রাতে তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলামের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। ডিএমপির একাধিক সূত্র জানিয়েছে, রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর আবদুল গনি রোডে ডিএমপি সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেন মো. সরওয়ার।

সরকারের পক্ষ থেকে এখনও নতুন পুলিশ কমিশনার নিয়োগ না দেওয়ায় জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে আপাতত ডিএমপির কার্যক্রম পরিচালনা করবেন এস এন নজরুল ইসলাম। তবে গত সপ্তাহে নজরুল ইসলামকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে। গত সপ্তাহে জারি হওয়া এক প্রজ্ঞাপনে তাকে সিআইডিতে পদায়ন করা হলেও এখনও তিনি নতুন কর্মস্থলে যোগ দেননি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব

গত ২৬ মার্চ ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব পান অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত আইজি) মো. সরওয়ার। পুলিশ সদরদপ্তরের এক প্রজ্ঞাপনে বলা হয়েছিল, নতুন কমিশনার যোগদান না করা পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। এর আগে ২৫ ফেব্রুয়ারি ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেন ডিএমপির সেই সময়ের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

নজরুল ইসলামের পেশাগত জীবন

অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম ২০২৪ সালের ২৭ ডিসেম্বর ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পান। ১৯৯৮ সালে ১৭তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগ দেন তিনি। আওয়ামী লীগ সরকারের পতনের পর নজরুল ইসলাম ডিআইজি পদে পদোন্নতি পান। একই বছরের ২৪ সেপ্টেম্বর তাঁকে সিআইডিতে পদায়ন করা হয়। চাকরি জীবনে তিনি সিআইডি, স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও জেলা পুলিশসহ পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ