পানির অধিকার রক্ষায় নতুন প্রজন্মকে সম্পৃক্তের আহ্বান
পানির অধিকার রক্ষায় নতুন প্রজন্মকে সম্পৃক্তের আহ্বান

পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত, নদী রক্ষা এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখার দাবিতে ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের ৫০ বছর পূর্তি উপলক্ষে রাজশাহীতে সংবাদ সম্মেলন করা হয়েছে। এতে বক্তারা বলেছেন, ফারাক্কা বাঁধের কারণে দেশের উত্তরাঞ্চলের নদ-নদী, কৃষি ও জীববৈচিত্র মারাত্মক হুমকির মুখে পড়েছে। এ পরিস্থিতিতে নতুন প্রজন্মকে নদী ও পানির অধিকার রক্ষার আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

সংবাদ সম্মেলনের আয়োজন

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে মহানগরীর সাহেববাজার এলাকার একটি রেস্তোরাঁয় এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ফারাক্কা লংমার্চ দিবসের ৫০তম বর্ষপূর্তি উদযাপন কমিটি। সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক মাহবুব সিদ্দিকী বলেন, ১৯৭৬ সালের ১৬ মে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে রাজশাহী থেকে ফারাক্কা বাঁধের বিরুদ্ধে যে ঐতিহাসিক লংমার্চ হয়েছিল, তা ছিল বাংলাদেশের ন্যায্য পানির অধিকার আদায়ের আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা।

ফারাক্কা বাঁধের প্রভাব

তিনি বলেন, ফারাক্কা বাঁধের কারণে পদ্মাসহ দেশের বিভিন্ন নদীতে পানিপ্রবাহ কমে যাচ্ছে। এতে উত্তরাঞ্চলে মরুকরণ, কৃষিতে সংকট এবং পরিবেশগত বিপর্যয় সৃষ্টি হচ্ছে। তাই আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য বণ্টন নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উপস্থিত ব্যক্তিবর্গ

সংবাদ সম্মেলনে কমিটির যুগ্ম আহ্বায়ক এনামুল হক, সদস্য সচিব হাসানাইন হিকল, যুগ্ম সদস্য সচিব ডা. অসীম হোসেন, কবি মুস্তাক আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আগামী কর্মসূচি

সংবাদ সম্মেলন থেকে আগামী শনিবার ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ