মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী, ভোগান্তিতে নগরবাসী
মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী, ভোগান্তিতে নগরবাসী

রাজধানী ঢাকায় মুষলধারে বৃষ্টিতে নগরবাসী চরম ভোগান্তিতে পড়েছেন। জীবিকার তাগিদে বৃষ্টি উপেক্ষা করে রিকশা চালিয়ে যাচ্ছেন চালকরা। ফার্মগেট এলাকায় এক রিকশাচালক যাত্রী নিয়ে বৃষ্টির মধ্যেই চলেছেন।

পথচারীদের দুর্ভোগ

বৃষ্টির মধ্যে ছাতা মাথায় নিয়ে গন্তব্যে ছুটছেন পথচারীরা। ফার্মগেট এলাকায় দেখা যায়, ভারী বর্ষণের মধ্যে এক ছাতার নিচে আশ্রয় নিয়ে রাস্তা পার হচ্ছেন দুই পথচারী।

বৃষ্টিতে খেলা ও দুর্ভোগ

মহাখালী এলাকায় বৃষ্টিতে ফুটবল খেলায় মেতেছে তিন কিশোর। অন্যদিকে, স্বজনের কোলে চড়ে বৃষ্টির মধ্যেই টঙ্গী ফিরছে ডেঙ্গু আক্রান্ত তানজিনা আক্তার।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মুষলধারে নামা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন এক শিক্ষার্থী। এছাড়াও প্লাস্টিক ও পলিথিনে নিজেদের মুড়িয়ে রিকশা চালাচ্ছেন দুই চালক। ভ্যানে রাখা পণ্যসহ নিজেকে প্লাস্টিকে মুড়িয়ে গন্তব্যে যাচ্ছেন এক ব্যক্তি।

বৃষ্টি উপভোগ

কয়েক দিনের ভ্যাপসা গরমের পর নেমেছে বৃষ্টি। সেই বৃষ্টি উপভোগ করছেন কয়েকজন। আবার গায়ে প্লাস্টিক জড়িয়ে বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা করছেন অনেকে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ