উখিয়া সীমান্তে আরাকান আর্মির গুলিতে রোহিঙ্গা যুবক আহত
উখিয়া সীমান্তে আরাকান আর্মির গুলিতে রোহিঙ্গা আহত

কক্সবাজারের উখিয়া সীমান্ত–সংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে নাফ নদীতে দেশটির সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির গুলিতে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। পরে সাহায্যের আশায় গুলিবিদ্ধ অবস্থায় সাঁতার কেটে বাংলাদেশ সীমানায় এসে পৌঁছান তিনি। আহত ওই রোহিঙ্গা নাগরিককে বিজিবির সহায়তায় স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার বিবরণ

আজ শনিবার সকালে এই ঘটনা ঘটে। বিকেল ৫টায় উখিয়ার ৬৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে জানান। বিজিবি সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৮টা ৫০ মিনিটে বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের আওতাধীন ছোটবিল পোস্টের কাছে গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে আসেন রোহিঙ্গা যুবক মো. আইয়ুব (২৮)। তিনি উখিয়ার থাইয়ংখালী আশ্রয়শিবিরের এ-৪ ব্লকের বাসিন্দা।

আহত রোহিঙ্গার বক্তব্য

আহত রোহিঙ্গা আইয়ুব বিজিবিকে জানান, গতকাল শুক্রবার মাছ ধরার উদ্দেশ্যে সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে প্রায় পাঁচ কিলোমিটার দূরে বগারদিয়া এলাকায় চলে যান তিনি। এ সময় আরাকান আর্মির সদস্যরা তাঁকে লক্ষ্য করে গুলি চালালে তিনি গুলিবিদ্ধ হন। পরে আহত অবস্থায় তিনি নাফ নদী সাঁতরে বাংলাদেশে পৌঁছাতে সক্ষম হয়েছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চিকিৎসা ও উদ্ধার

আইয়ুবকে উখিয়া কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় লোকজন ও বিজিবির সহায়তায় দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ