দক্ষিণ কোরিয়ার কারখানা অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু, ৫৯ আহত
দক্ষিণ কোরিয়ার ডেজন শহরে একটি অটো পার্টস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বিস্ফোরণে সৃষ্ট এই আগুনে কমপক্ষে ৫৯ জন আহত হয়েছেন, চারজন নিখোঁজ রয়েছেন। শত শত জরুরি কর্মী মোতায়েন করা হয়েছে উদ্ধার কাজে।


