ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি: উভয় পক্ষ বিজয় দাবি
ইরানের ওপর দুই সপ্তাহের হামলা স্থগিত ঘোষণার পর যুক্তরাষ্ট্র ও ইরান উভয়েই এই সাময়িক যুদ্ধবিরতিকে নিজেদের বিজয় হিসেবে দাবি করেছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প একে 'পূর্ণাঙ্গ বিজয়' বলেছেন, অন্যদিকে ইরান একে 'ঐতিহাসিক বিজয়' হিসেবে বর্ণনা করেছে।


