বাঘাইছড়িতে বজ্রপাতে তিন মাসের শিশুর মৃত্যু, আহত ৫
বাঘাইছড়িতে বজ্রপাতে শিশুর মৃত্যু, আহত ৫

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে বজ্রপাতে উজ্জল চাকমা নামে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরও পাঁচজন আহত হয়েছেন। সোমবার ভোরে সাজেক ইউনিয়নের ডানে ভাইবাছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের পরিচয়

আহতরা হলেন প্রদীপ চাকমা (৬৫), মায়া রানি (৪৮), রেশমি চাকমা (২৮), জেরিন চাকমা (১৫) ও নিজুম চাকমা (৩)। তারা সবাই একই পরিবারের সদস্য।

ঘটনার বিবরণ

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরে হঠাৎ তীব্র ঝড়-বৃষ্টি শুরু হলে বজ্রপাত সরাসরি প্রদীপ চাকমার বসতঘরের ওপর পড়ে। এতে ঘরের ভেতরে থাকা তিন মাস বয়সী শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। একই সময় পরিবার প্রধান প্রদীপ চাকমাসহ আরও পাঁচজন আহত হন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরে সকাল ৭টার দিকে গ্রামবাসীরা আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠায়। সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন বজ্রপাতে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বজ্রপাতে এক শিশুর মৃত্যু হয়েছে। আরও কয়েকজন আহতের খবর পেয়েছি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ