সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, তিনজন আহত
সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত তিন

সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন। এর মধ্যে ছাতক উপজেলার জালালপুর এলাকায় সুনামগঞ্জ-সিলেট সড়কে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত ও তিনজন আহত হন। সোমবার (৪ মে) দুপুরে ছাতকের জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। অপরদিকে দিরাই-মদনপুর সড়কে বাসচাপায় অজ্ঞাতনামা এক নারী নিহত হন।

ছাতকে নিহতদের পরিচয়

ছাতকে নিহত দুজনের মধ্যে একজন হলেন সিএনজি অটোরিকশার যাত্রী তাহিরপুর উপজেলার তিউর জালাল গ্রামের হাসেম আলীর ছেলে ইউসুফ আলী (৫৫)। তবে সিএনজিচালক ও আহতদের নাম জানা যায়নি।

দুর্ঘটনার বিবরণ

হাইওয়ে পুলিশ জানায়, সোমবার দুপুরে সিলেট থেকে যাত্রী নিয়ে সুনামগঞ্জের দিকে যাচ্ছিল রিফাত পরিবহনের একটি বাস। অপরদিকে সুনামগঞ্জ থেকে সিলেটে যাচ্ছিল সিএনজি। জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে যাত্রীবাহী বাসটি লেন পরিবর্তন করে বাম দিক থেকে ডান দিকে চলে যায় ও সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজি অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে। এতে সিএনজি চালক ও যাত্রী ইউসুফ আলী ঘটনাস্থলেই মারা যান। বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান দিকের খাদে পড়ে উল্টে যায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আহতদের উদ্ধার

জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব বলেন, ‘যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালকসহ দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সিলেটের এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ