ডিএনসিসি এলাকায় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন রোববার, ১৯০৫ কেন্দ্রে সেবা
ডিএনসিসি এলাকায় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন রোববার

সারা দেশের মতো ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকাতেও আগামী রোববার (২৮ জুন) জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ডিএনসিসি এলাকায় ৫৪টি স্থায়ী ও এক হাজার ৮৫১টি অস্থায়ীসহ মোট এক হাজার ৯০৫টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। কর্মসূচি বাস্তবায়নে প্রতিটি কেন্দ্রে দুজন করে মোট তিন হাজার ৮১০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। এছাড়া মাঠপর্যায়ে তদারকির জন্য ১৮৩ জন প্রথম সারির এবং ১০৩ জন দ্বিতীয় সারির সুপারভাইজার নিয়োজিত থাকবেন।

অবহিতকরণ কর্মশালায় তথ্য প্রকাশ

বৃহস্পতিবার (২৫ জুন) ডিএনসিসির নগর ভবনে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে আয়োজিত এক অবহিতকরণ কর্মশালায় এসব তথ্য জানানো হয়। কর্মশালায় জানানো হয়, ক্যাম্পেইনের দিন ৬ থেকে ১১ মাস বয়সী প্রতিটি শিশুকে একটি করে নীল রঙের এবং ১ থেকে ৫ বছর বয়সী প্রতিটি শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা

এ ছাড়া সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী, বস্তিবাসী এবং বাস টার্মিনাল ও রেলস্টেশন এলাকায় অবস্থানরত শিশুদের কাছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পৌঁছে দিতে ডিএনসিসির পক্ষ থেকে চারটি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হবে। ক্যাম্পেইনের দিনসহ পরবর্তী চার দিন মোবাইল সেবার মাধ্যমে এসব শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কর্মজীবী অভিভাবকদের জন্য দীর্ঘ সময় সেবা

কর্মজীবী অভিভাবকদের সুবিধার্থে ক্যাম্পেইনের দিনসহ পরবর্তী চার দিন ডিএনসিসির স্থায়ী কেন্দ্রগুলোতে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর ব্যবস্থা থাকবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ