রাঙামাটির সাজেকে শ্বাসকষ্টে তিন বছরের শিশুর মৃত্যু
রাঙামাটির সাজেকে শ্বাসকষ্টে শিশুর মৃত্যু

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের একটি দুর্গম গ্রামে শ্বাসকষ্টে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তলছড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর পরিচয়

মারা যাওয়া শিশুটির নাম জয়ন্ত চাকমা। সে ওই গ্রামের সমীরণ চাকমার ছেলে।

দুর্গম এলাকায় চিকিৎসাসেবার অভাব

বিষয়টি নিশ্চিত করে সাজেক ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য পরিচয় চাকমা প্রথম আলোকে বলেন, তলছড়া গ্রামটি অত্যন্ত দুর্গম এলাকায় অবস্থিত। এটি মিজোরাম সীমান্তসংলগ্ন হওয়ায় সেখানে মুঠোফোনের নেটওয়ার্কও পাওয়া যায় না। শিশুটি কোনো ধরনের সরকারি চিকিৎসাসেবা পায়নি। এলাকাটিতে যাতায়াতের জন্য হেঁটে চলাচল করতে হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্বাস্থ্য কর্মকর্তার প্রতিক্রিয়া

বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার বিশ্বজিৎ দাশ বলেন, এলাকাটি দুর্গম। শ্বাসকষ্টে শিশু মৃত্যুর বিষয়টি তাঁর জানা নেই।

প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন। জেলা থেকে আরও পড়ুন: সাজেক, শিশু স্বাস্থ্য, চট্টগ্রাম বিভাগ, রাঙামাটি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ