খাবারের লোভ দেখিয়ে শিশু ধর্ষণ, যুবক গ্রেফতার
খাবারের লোভ দেখিয়ে শিশু ধর্ষণ, যুবক গ্রেফতার

গাজীপুর মহানগরীর পূবাইল থানা এলাকায় ৯ বছরের এক শিশুকে খাবারের লোভ দেখিয়ে একাধিকবার ধর্ষণ এবং গোপনে আপত্তিকর ছবি ধারণের অভিযোগ উঠেছে। পূবাইল থানা পুলিশ সেলিম খান (৪০) নামে এক যুবককে গ্রেফতার করেছে।

মামলা ও গ্রেফতার

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতা বাদী হয়ে পূবাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলার পর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ২ ঘণ্টার মধ্যেই আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছেন।

অভিযুক্তের পরিচয়

মামলার বিবরণে বলা হয়, মুন্সীগঞ্জের লৌহজং থানার বিক্রমপুর গ্রামের মৃত আব্দুর রউফ খানের ছেলে সেলিম খান গত ৫ বছর ধরে পূবাইল এলাকায় বাদীর বাসায় সপরিবারে বসবাস করে আসছিলেন। নিঃসন্তান সেলিম খানের ঘরে বাদীর ৯ বছরের শিশুকন্যা স্থানীয় একটি মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্রী প্রায়ই যাওয়া-আসা করত।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঘটনার বিবরণ

গত ২৩ মে দুপুরে সেলিম খানের ঘরে মেহমান আসায় বাদীর বড় মেয়ে ওই কক্ষে যান। সেখানে সেলিম খানের ব্যবহৃত ডেক্সটপ কম্পিউটারটি চালু থাকায় তিনি ছবি দেখতে গিয়ে হঠাৎ তার ছোট বোনের কিছু আপত্তিকর ও অশ্লীল ছবি দেখতে পান। তাৎক্ষণিকভাবে বিষয়টি তিনি পরিবারের অন্য সদস্যদের জানান।

পরে পরিবারের সদস্যরা ভুক্তভোগী শিশুকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, তাকে খাবারের লোভ দেখিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়েছে।

শিশুটি আরও জানায়, গত ১৫ মার্চ থেকে ২১ মের মধ্যে বিভিন্ন সময়ে অভিযুক্ত সেলিম খান তাকে চিপস বা বিভিন্ন খাবারের লোভ দেখিয়ে নিজের শয়নকক্ষে নিয়ে যেত। সেখানে তাকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করা হয় এবং সেই অপরাধের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে কম্পিউটারে সংরক্ষণ করে রাখা হয়।

পুলিশের বক্তব্য

পূবাইল থানার ওসি আতিকুর রহমান জানান, মামলা রেকর্ডের পর আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ