ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২২০
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২২০

দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৯ জনের মৃত্যু হলো।

২৪ ঘণ্টায় ২২০ জন হাসপাতালে ভর্তি

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ২২০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ৪ হাজার ৯০০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার (২১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পূর্বের মৃত্যুর ঘটনা

এর আগে গত ১৬ জুন ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন ও বরিশাল বিভাগে একজনের মৃত্যু হয়েছিল।

সুস্থ হয়ে বাড়ি ফেরা

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ১৫৫ জনসহ চলতি বছরের এখন পর্যন্ত মোট ৪ হাজার ৫৬৮ জন ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ