প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যায় ৭০ বছর বয়সী আসামি গ্রেফতার
প্রতিবন্ধী নারী ধর্ষণচেষ্টা হত্যায় ৭০ বছর বয়সী গ্রেফতার

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় স্বামী পরিত্যক্তা এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যার অভিযোগে নূর মোহাম্মদ হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের পশ্চিম ফুলহাতা গ্রামে।

মামলার বিবরণ

মামলায় বলা হয়েছে, ওই নারী গত ৫ জুন প্রতিবেশী নূর মোহাম্মদ হাওলাদারের বাড়িতে পানি আনতে যান। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করেন নূর মোহাম্মদ। এরপর থেকেই মেয়েটি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি জানাজানি হলে মেয়েটির চিকিৎসার জন্য স্থানীয় ওয়ার্ড মেম্বারের মাধ্যমে কিছু টাকা জমা করেন নূর মোহাম্মদ। ওই টাকা হাতে পেয়ে ওই নারীকে নিয়ে রোববার (২১ জুন) বাগেরহাটে চিকিৎসার জন্য যাবার কথা ছিল তার বাবার।

মৃত্যু ও মামলা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের প্রতিবন্ধী নারী শারীরিক যন্ত্রণা নিয়ে নিজ বাড়িতেই মারা যান। এ ঘটনায় ওই রাতেই নারীর বাবা বাদী হয়ে থানায় ধর্ষণচেষ্টাসহ হত্যার অভিযোগে মামলা দায়ের করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা নূর মোহাম্মদকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ মধ্যরাতে ঘটনাস্থল থেকে নূর মোহাম্মদকে হেফাজতে নিয়ে মামলায় গ্রেফতার দেখায়।

পুলিশ সুপারের পরিদর্শন

খবর পেয়ে বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মোরেলগঞ্জ থানা ওসি মো. মাহমুদুর রহমান বলেন, "প্রতিবন্ধী নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষণচেষ্টাসহ হত্যা মামলার একমাত্র আসামি নূর মোহাম্মদ হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে।"

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ