২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৭ জন
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৭

সারা দেশে গত ২৪ ঘণ্টায় (বুধবার ২৪ জুন সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১৫৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ তথ্য

বুধবার (২২ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১২ জন। এ সময়ের মধ্যে ৫ হাজার ৩১৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

জেলাভিত্তিক ডেঙ্গু সংক্রমণ

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর ১ জানুয়ারি থেকে ১৯ জুন পর্যন্ত দেশের ৬৪ জেলার মধ্যে ৫৮টিতে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। অর্থাৎ প্রায় ৯১ শতাংশ জেলায় ডেঙ্গু সংক্রমণ ছড়িয়ে পড়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গত বছরের ডেঙ্গু পরিসংখ্যান

স্বাস্থ্য অধিদফতর আরও জানিয়েছে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হন। ওই বছর ডেঙ্গুতে মোট মৃত্যু হয় ৪১৩ জনের।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ