গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে হাম উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ হাসপাতালে এখন পর্যন্ত ২৮ শিশুর মৃত্যু হলো।
শিশুটির পরিচয় ও মৃত্যুর কারণ
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাইনউদ্দিন খান বিষয়টি নিশ্চিত করে জানান, ময়মনসিংহের মুক্তাগাছা থেকে হাম উপসর্গ নিয়ে আসা ৭ মাস বয়সী শিশুটি গত ৮ মে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১১ মে) সকালে তার মৃত্যু হয়। হাম উপসর্গ ছাড়াও শিশুটি নিউমোনিয়ায় ভুগছিল।
বর্তমান পরিস্থিতি
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম উপসর্গ নিয়ে ২৪ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে ৮৯ জন শিশু চিকিৎসা সেবা নিচ্ছে।



