গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) দেশে হামের উপসর্গে আরও তিন শিশু মারা গেছে। এসব মৃত্যুর ঘটনা ঘটে সুনামগঞ্জ, কুষ্টিয়া ও ময়মনসিংহে। এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৭৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৪৯৮ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৯০ শিশু। এ নিয়ে মোট ৫৮৮ শিশুর মৃত্যু হলো।
আক্রান্ত ও ভর্তির সংখ্যা
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৭২ হাজার ৭০ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৭ হাজার ৯০২ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৫৩ হাজার ৭২২ শিশু বাড়ি ফিরেছে।
হাম শনাক্তের সংখ্যা
গত ১৫ মার্চ থেকে দেশে ৯ হাজার ৯৪ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।



