হামে আরও পাঁচ শিশুর মৃত্যু, ৭৩ দিনে মৃতের সংখ্যা ৫৬০
হামে আরও পাঁচ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ৫৬০

হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ৭৩ দিনে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা ৫৬০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৪৭২ শিশু ও নিশ্চিত হামে ৮৮ শিশুর মৃত্যু হয়েছে।

২৪ ঘণ্টার হিসাব

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এই হিসাব ২৬ মে সকাল আটটা থেকে আজ (২৭ মে) সকাল আটটা পর্যন্ত সময়ের। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে যে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে, তাদের মধ্যে দুই শিশু ঢাকা বিভাগের, দুজন ময়মনসিংহ বিভাগের আর একজন রাজশাহীর।

শেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ দেখা গেছে ১ হাজার ৫৬ জনের মধ্যে। এই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৩৩ শিশু। তাদের মধ্যে ৩৮৫টি শিশুই ঢাকা বিভাগের। এরপর আছে চট্টগ্রাম (১৬৬), বরিশাল (১৪০) ও খুলনা (৭৮)। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১০৩ শিশু হাসপাতাল থেকে ছুটিও পেয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

৭৩ দিনের পরিসংখ্যান

গত ১৫ মার্চ দেশে প্রথম হাম রোগী শনাক্ত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে দেওয়া তথ্য অনুযায়ী, গত ৭৩ দিনে দেশে হামের উপসর্গ দেখা গেছে ৬৭ হাজার ৭৯ জনের মধ্যে। হাসপাতালে ভর্তি হয়েছে ৫৩ হাজার ৪৬৩ জন। মোট হাম শনাক্ত হয়েছে ৮ হাজার ৮৩৪ জনের। এ ছাড়া ৭৩ দিনে হাসপাতাল থেকে ছুটি পেয়েছে ৪৯ হাজার ৯০৩ জন।

প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন। বাংলাদেশ থেকে আরও পড়ুন: মৃত্যু, শিশু, হাম, স্বাস্থ্য।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ