রাজধানীর জুরাইনে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
রাজধানীর জুরাইনে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

রাজধানীর জুরাইনের ঋষিপাড়া এলাকায় সড়কের পাশে জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনোয়ার হোসেন (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ

আনোয়ার হোসেন রাজধানীর যাত্রাবাড়ীতে বইয়ের ব্যবসা করতেন। তিনি যাত্রাবাড়ীর শহীদ ফারুক সরণির একটি বাসায় পরিবার নিয়ে থাকতেন। তার স্বজন তৈয়ব আলী জানান, জুরাইনে শ্যালকের বাসায় কোরবানির পশু পৌঁছে দিতে গিয়েছিলেন আনোয়ার। সেখান থেকে হেঁটে ফেরার পথে সড়কের পাশে জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পাশের একটি বৈদ্যুতিক খুঁটি থেকে তার ছিড়ে পানিতে পড়ে ছিল।

উদ্ধার ও মৃত্যু

তৈয়ব আলী আরও জানান, অচেতন অবস্থায় উদ্ধার করে আনোয়ারকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে বেলা পৌনে দুইটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, ওই ব্যক্তির মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে। সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানানো হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ