দেশে গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে এবং হামের উপসর্গ নিয়ে গত দুই মাসে সারা দেশে ৪৫৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৭৪ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৩৭৯ জন।
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তি
শনিবার (১৬ মে) স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৯৬১ জন। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১০৮ জন।
হাসপাতালে ভর্তি ও চিকিৎসা
এদিকে, গত দুই মাসে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১ হাজার ২৮ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৬ হাজার ৬৮৫ জন।



