সাড়ে তিন মাসে হাম ও উপসর্গে ৭১৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ লাখ ১৩ হাজার
সাড়ে তিন মাসে হাম ও উপসর্গে ৭১৮ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রায় সাড়ে তিন মাসে হাম ও হামের উপসর্গ নিয়ে ৭১৮ শিশুর প্রাণ গেল। এর মধ্যে নিশ্চিত হামে ৯৩ শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ৯৮০ শিশু

গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৮০ শিশু। এর মধ্যে হামে আক্রান্ত হয়েছে ১১৪ শিশু। আর হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৮৬৬ শিশু। এ নিয়ে প্রায় সাড়ে তিন মাসে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হলো ১ লাখ ১৩ হাজার ৪২ শিশু। মঙ্গলবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মৃত্যুর স্থান ও সময়

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, হামের উপসর্গে নতুন করে যে দুই শিশুর মৃত্যু হয়েছে, তাদের একজন ঢাকায় আর অন্যজন সিলেটের। চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ১ হাজার ৭৭ শিশুর, আর হাম শনাক্ত হয়েছে ১১ হাজার ৯৬৫ শিশুর।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হাসপাতালে ভর্তি ও সুস্থতা

এই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৪ হাজার ৬২৭ শিশু। আর হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮০ হাজার ৯৭৪ শিশু। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৮২১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এই সময়ে সুস্থ হয়ে ৭৮১ শিশু বাড়ি ফিরেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ