কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় গ্রেফতার ২
কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলায় গ্রেফতার ২

নরসিংদীর নাগরিয়াকান্দি ব্রিজ থেকে একটি কুকুরের গলায় রশি দিয়ে ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৭ জুন) পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘটনার বিবরণ

গত ২৫ জুন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি ভিডিওতে দেখা যায়, নরসিংদী জেলার নাগরিয়াকান্দি ব্রিজের উপর থেকে একটি কুকুরের গলায় রশি লাগিয়ে রশির অপর প্রান্তে ইট বেঁধে ব্রিজের উপর থেকে নদীতে ফেলা হচ্ছে। ভিডিওটি প্রচারিত হওয়ার পরপরই বিষয়টি নরসিংদী জেলা পুলিশের নজরে আসে।

গ্রেফতার ও আইনি ব্যবস্থা

জেলা পুলিশ সুপারের নির্দেশে তাৎক্ষণিকভাবে নরসিংদী সদর থানা পুলিশ অভিযান চালিয়ে মূল অভিযুক্ত মোহাম্মদ আলীকে (২৫) গ্রেফতার করে। এ ঘটনায় নরসিংদী সদর মডেল থানায় মামলা দায়েরের পর আসামিকে আদালতে পাঠানো হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ঘটনায় অন্য আসামিদের বিরুদ্ধে পুলিশের অব্যাহত অভিযানের ধারাবাহিকতায় শনিবার বিকালে নরসিংদী জেলা পুলিশের ডিবির একটি দল নরসিংদী শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে ঘটনার সাথে সংশ্লিষ্ট শাহিনারা বেগমকে গ্রেফতার করেছে।

অভিযান অব্যাহত

এ ঘটনায় জড়িত অন্যান্য অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতার অভিযান চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ