পাবনার রূপপুরে পদ্মার তীরে গড়ে উঠেছে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নানা অবকাঠামোর পাশাপাশি নদী শাসনে তৈরি করতে হয়েছে বাঁধ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছেই পদ্মা নদীর ওপর রয়েছে শতবর্ষী পাকশী হার্ডিঞ্জ ব্রিজ (রেলসেতু), তার পাশে লালন শাহ সেতু (সড়কসেতু)। নদীর ওপারে কুষ্টিয়া জেলা থেকেও দেখা যায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কুলিং টাওয়ার।
ইউরেনিয়াম লোডিং শুরু
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের মধ্যে একটিতে জ্বালানি হিসেবে ইউরেনিয়াম লোডিং শুরু হবে আজ। পাবনার রূপপুরে বিশাল এলাকাজুড়ে এক দশক ধরে অবকাঠামো নির্মাণ ও জটিল কারিগরি সক্ষমতা অর্জনের পর আজ খুলছে সম্ভাবনার দুয়ার।
গ্রিন সিটি ও অন্যান্য অবকাঠামো
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে খানিক দূরে সবুজের মাঝে দেখা যাচ্ছে প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের আবাসন এলাকা ‘গ্রিন সিটি’। রূপপুরে ‘গ্রিন সিটি’তে রাশিয়ানসহ বিদেশি নাগরিকদের চাহিদা অনুযায়ী গড়ে উঠেছে বিপণিবিতান, যেখানে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করেন তাঁরা। এ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে রাশিয়ার সহযোগিতায়। রূপপুরে ‘গ্রিন সিটি’ এলাকাটি নিয়মিত পরিষ্কার–পরিচ্ছন্ন রাখা হয়। এই পথ দিয়ে যেতে হয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের একটি ইউনিটে বাষ্প নির্গমন পরীক্ষার সময় প্রচণ্ড শব্দের সঙ্গে দেখা যায় এমন ধোঁয়া।



