হাম উপসর্গে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ হাজার ৩২ জন
হাম উপসর্গে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩২

গত ২৪ ঘণ্টায় দেশে হাম উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩২ জন। মঙ্গলবার (৭ জুলাই) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মৃত্যু ও আক্রান্তের সংখ্যা

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি। এছাড়া গত ২৪ ঘণ্টায় ২১৩ শিশু হামে আক্রান্ত হয়েছে আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৮১৯। এ সময়ে ৭৮৮ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৭৮২ শিশু।

মোট পরিসংখ্যান

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৭ হাজার ৩৮৪। অন্যদিকে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৩ হাজার চারজন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৯০ হাজার ৫২২ রোগী, যাদের মধ্যে ৮৬ হাজার ৮৪৪ জন ছাড়পত্র পেয়ে এরই মধ্যে বাড়ি ফিরেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ