২৪ ঘণ্টায় হামে আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ৬৪
২৪ ঘণ্টায় হামে আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ৬৪

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং ৯৭২ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। সোমবার (১৫ জুন) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

মৃত্যু ও শনাক্তের পরিসংখ্যান

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে মারা যাওয়া চারজনকে নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে মোট ৬৫৬ জনের মৃত্যু হয়েছে। এদিকে, গত এক দিনে নতুন করে ৬৪ জনের হাম শনাক্ত হওয়ায় চলতি বছরের ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৩৮৭ জনে।

উপসর্গ ও হাসপাতালে ভর্তি

একই সময়ে আরও ৯৭২ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দেওয়ায় উপসর্গ নিয়ে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৮৬ হাজার ৯২৩ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে সারা দেশে মোট ৭১ হাজার ৪৬৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬৭ হাজার ৮৭৮ জন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ