জামায়াত এমপির অভিযোগ: ইউনিয়নের নাম পরিবর্তন করে ছেলেদের নামকরণ
জামায়াত এমপির অভিযোগ: ইউনিয়নের নাম ছেলেদের নামে

পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা শফিকুল ইসলাম জাতীয় সংসদে অভিযোগ করেছেন যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম তার এলাকার তিনটি ইউনিয়ন পরিষদের নাম পরিবর্তন করছেন। তিনি দাবি করেন, এর মধ্যে দুটি ইউনিয়নের নাম প্রতিমন্ত্রীর নিজের ছেলেদের নামে এবং আরেকটির নাম পরিবারের সদস্যের নামে রাখা হয়েছে।

সংসদে অভিযোগ

সোমবার (১৫ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের সপ্তম বৈঠকে সম্পূরক বাজেটের ওপর আলোচনা করতে গিয়ে শফিকুল ইসলাম এই অভিযোগ করেন। তবে পরে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এই অভিযোগ অস্বীকার করেন।

শফিকুল ইসলাম বলেন, 'স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর এলাকার দুটি উপজেলায় কয়েকটি ইউনিয়ন রয়েছে। সেখানে ওনার পরিবারের সদস্যের নামে একটা ইউনিয়নের নাম করা হয়েছে। ওনার দুই সন্তান দিগন্ত ও সীমান্তের নামে দুটি ইউনিয়নের নামকরণ করা হয়েছে।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জামায়াতের এই সংসদ সদস্য আরও বলেন, 'প্রধানমন্ত্রী তার পরিবারের সদস্যদের নামে প্রতিষ্ঠান করতে অনাগ্রহ দেখাচ্ছেন, যেটাকে আমরা সবাই ইতিবাচকভাবে নিচ্ছি। অন্যদের সেটি ফলো করার কথা হলেও, তা হচ্ছে না।'

প্রতিমন্ত্রীর কৈফিয়ত

পরে সংসদে ২৭৪ বিধিতে ব্যক্তিগত কৈফিয়ত দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, 'আমার নির্বাচনি এলাকা মোকামতলার দূরবর্তী দুইটি ইউনিয়ন সৈয়দপুর ও দেউলী ইউনিয়ন। এই দুইটি ইউনিয়ন অনেক বড় ছিল। স্থানীয় প্রশাসন, উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা প্রশাসক যাচাই-বাছাই করে গণশুনানি করে সৈয়দপুর ইউনিয়নটি যেহেতু গাবতলী ও সোনাতলা সীমান্তে, সেই কারণে সৈয়দপুরের সঙ্গে নাম মিল করে সীমান্তবর্তী হওয়ায় নতুন ইউনিয়নের নাম করেছে সীমান্ত ইউনিয়ন।'

তিনি আরও বলেন, 'আরেকটি ইউনিয়নের নাম ছিল দেউলী ইউনিয়ন। যেটি গাইবান্ধার একদম কাছে, অনেক দূরে হওয়ায় যে কারণে স্থানীয় প্রশাসন এবং জনগণের শুনানিতে সেই ইউনিয়নের নাম রাখা হয়েছে দিগন্ত ইউনিয়ন।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এ সময় তিনি দেশের বিভিন্ন জায়গায় সীমান্ত ও দিগন্ত নামে যে সব স্থান রয়েছে, সেগুলোরও উদাহরণ টানেন সংসদে। জামায়াতের সংসদ সদস্যের উদ্দেশে মীর শাহে আলম বলেন, 'এরকম সীমান্ত ও দিগন্ত নামকরণ বহু নাম বাংলাদেশের বিভিন্ন জায়গায় রয়েছে। উনি কেনও এর সঙ্গে আমার সন্তানদের নাম জড়ালেন।'

তিনি বলেন, 'ভাগ্যিস উনি বিজিবির ব্যাংক সীমান্ত ব্যাংক, গুলশানের দিগন্ত টাওয়ার, দিগন্ত টিভি, রেলের সীমান্ত এক্সপ্রেস- এসবকে আমার বলেন নাই।'

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আরও বলেন, 'মিরাক্যালি আমার সন্তানদের নামের সঙ্গে মিলে গেছে ঠিকই। আমার সন্তানের নাম হচ্ছে মীর সীমান্ত ও মীর দিগন্ত। আমার যদি ইনটেনশন থাকতো সন্তানের নামে ইউনিয়নের নামকরণ করার, তাহলে তো আমি প্রশাসনকে বলতাম মীর সীমান্ত ও মীর দিগন্ত রাখার। কিন্তু ইউনিয়নের নামের আগে তো মীর নেই।'