২৪ ঘণ্টায় হামে আরও পাঁচ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৩৩
২৪ ঘণ্টায় হামে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৩৩

সারা দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছে ৭৩৩ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য

শনিবার (১৩ জুন) স্বাস্থ্য অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামে ৬৪৮ জনের মৃত্যু হলো। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯২ শিশুর, আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫৫৬ জন।

আক্রান্তের সংখ্যা

স্বাস্থ্য অধিদফতর আরও জানিয়েছে, ১৫ মার্চ থেকে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ১০ হাজার ২৪৮ জন। উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৬৯ হাজার ৬০৬ জন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ