কক্সবাজারে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
কক্সবাজারে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কক্সবাজার পৌরসভার ১২ নং ওয়ার্ডের লাইট হাউজ পাড়ার পূর্ব ফাতের ঘোনা এলাকায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। সোমবার (১১ মে) রাতে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ওসি শেখ মোহাম্মদ আলী।

গৃহবধূর পরিচয় ও পারিবারিক প্রেক্ষাপট

গৃহবধূ ফারজানা (২০) চট্টগ্রামের ফটিকছড়ির বাবু নগর এলাকার এজাহার মিয়ার মেয়ে এবং বাশঁখালী এলাকার ইমনের স্ত্রী। তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার শহরের লাইট হাউজ পূর্ব ফাতের ঘোনা মইন উদ্দিনের ভাড়া বাসায় থাকতো। ফারজানার মা নাছিমা আক্তার জানান, ফারজানা তার বোনের কাছ থেকে ১০ হাজার টাকা ধার করে স্বামীকে দিয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে বেশ কিছুদিন ধরে মনোমালিন্য চলছিল এবং সম্প্রতি স্বামীর সাথে কথাকাটি হয়।

মরদেহ উদ্ধার ও পুলিশের পদক্ষেপ

রাত ৮টায় ফারজানার ঝুলন্ত মরদেহের খবর পেয়ে তার মা ঘটনাস্থলে যান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, গৃহবধূর ঝুলন্ত মরদেহের খবর পেয়ে ঘটনাস্থল থেকে তা উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। ময়নাতদন্তের পর জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা। তবে ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ