লিভার সুস্থ রাখতে খাদ্যাভ্যাসে পরিবর্তন জরুরি
লিভার সুস্থ রাখতে খাদ্যাভ্যাস পরিবর্তন জরুরি

মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর একটি হলো লিভার বা যকৃৎ। এই অঙ্গটি আমাদের শরীরকে বিষাক্ত উপাদান থেকে রক্ষা করে, খাবার হজমে সহায়তা করে, শক্তি সঞ্চয় করে এবং রক্ত পরিষ্কার রাখে। কিন্তু অনিয়ন্ত্রিত জীবনযাপন, অতিরিক্ত তেল-মসলাযুক্ত খাবার, স্ট্রিট ফুড ও জাঙ্ক ফুডের প্রতি আসক্তি ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করে এই গুরুত্বপূর্ণ অঙ্গকে।

বাড়ছে লিভারের সমস্যা

বিশেষজ্ঞদের মতে, বর্তমানে ফ্যাটি লিভার, লিভার ইনফ্লামেশন, লিভার ফেইলর ও লিভার সিরোসিসের মতো সমস্যাগুলো আগের তুলনায় অনেক বেশি দেখা যাচ্ছে। এর বড় একটি কারণ অনিয়মিত খাদ্যাভ্যাস। বিশেষ করে শহুরে জীবনে তেল-মসলা ও প্রক্রিয়াজাত খাবারের প্রতি ঝোঁক বাড়ছে, যা লিভারের জন্য অত্যন্ত ক্ষতিকর।

খাদ্যাভ্যাসে পরিবর্তন আনুন

লিভার সুস্থ রাখতে প্রথমেই খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা জরুরি। বেশি করে শাকসবজি, ফলমূল, আঁশযুক্ত খাবার ও পানি পান করতে হবে। ভাজাপোড়া, অতিরিক্ত চিনি ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলতে হবে। এছাড়া নিয়মিত ব্যায়াম ও পর্যাপ্ত ঘুম লিভারকে সক্রিয় রাখতে সহায়তা করে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিশেষজ্ঞরা আরও জানান, অ্যালকোহল ও ধূমপান লিভারের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই এসব অভ্যাস ত্যাগ করলে লিভারের রোগের ঝুঁকি অনেকাংশে কমে যায়। সঠিক জীবনযাপন ও খাদ্যাভ্যাসের মাধ্যমেই লিভারকে সুস্থ রাখা সম্ভব।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ