বান্দরবানের লামায় তীব্র গরমে হিটস্ট্রোকে ১৮ শিক্ষার্থী অসুস্থ
বান্দরবানে তীব্র গরমে হিটস্ট্রোকে ১৮ শিক্ষার্থী অসুস্থ

বান্দরবানের লামায় তীব্র গরমে হিটস্ট্রোক করে ১৮ শিক্ষার্থী অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার সরই উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

স্কুল কর্তৃপক্ষের বক্তব্য

স্কুল কর্তৃপক্ষ জানায়, গত কয়েক দিনে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছে। তিনদিন আগেও এ বিদ্যালয়ের ছয়জন শিক্ষার্থী হিটস্ট্রোক করে অসুস্থ হয়েছিল।

আক্রান্ত শিক্ষার্থীদের তালিকা

হিটস্ট্রোকে আক্রান্ত শিক্ষার্থীরা হলেন- ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সাদিয়া আক্তার, জান্নাতুল মাওয়া ও জুনাইদুল ইসলামসহ ছয়জন; সপ্তম শ্রেণির শামীমা আক্তার, ইয়াসিন আরাফাতসহ সাতজন; অষ্টম শ্রেণির শাহিদা বেগম, তাসনিমা আক্তার; দশম শ্রেণির সং লেং ম্রো, ফাতেমা আক্তার ও শিফা আকতার।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্থানীয় সূত্রের তথ্য

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে তাপমাত্রা বৃদ্ধি ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে স্কুলে অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছে। এতে শিক্ষার্থীরা পানি শূন্যতায় ভুগে হিটস্ট্রোকে আক্রান্ত হচ্ছে। এরই প্রেক্ষিতে আজ সরই উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ১৮ জন শিক্ষার্থী হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছেন। পরে শিক্ষকসহ অন্যদের সহায়তায় তাদের নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।

প্রধান শিক্ষকের বক্তব্য

সরই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীতি পূর্ণ বড়ুয়া বলেন, দুপুর ১২টার দিকে ষষ্ঠ শ্রেণির কয়েকজন শিক্ষার্থী গরমের কারণে হঠাৎ জ্ঞান হারায়। পরে ষষ্ঠ থেকে দশম শ্রেণির মোট ১৮ জন শিক্ষার্থী হিটস্ট্রোকে জ্ঞান হারায়। তাদেরকে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়ার পর বাড়িতে পাঠানো হয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তার প্রতিক্রিয়া

লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাদিম মাহমুদ বলেন, বিষয়টি শুনেছি। তবে হাসপাতালে কেউ আসনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শিক্ষা কর্মকর্তার বক্তব্য

বান্দরবান জেলা শিক্ষা কর্মকর্তা মো. জসীম উদ্দীন বলেন, ছাত্রদের হিটস্ট্রোকে আক্রান্তের বিষয়টি তার জানা নেই। তবে বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানান তিনি।