২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু, শনাক্ত ১ হাজার ৪২১
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু

দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম রোগে মারা গেছে ১ শিশু এবং উপসর্গে মারা গেছে ৭ শিশু। রোববার (২৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনের বিশদ বিবরণ

প্রতিবেদনে বলা হয়, এ সময়ে সারা দেশে আরও ১ হাজার ৪২১ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৫ শিশুর মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এছাড়া সিলেট বিভাগ ও রাজশাহী বিভাগে ১ জন করে শিশুর মৃত্যু হয়েছে।

মোট মৃত্যুর সংখ্যা

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে দেশে মোট ২১৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম শনাক্তের পর মারা গেছে ৪৩ শিশু।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শনাক্ত ও চিকিৎসা

এদিকে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ৩২ হাজার ২৮ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এদের মধ্যে ২১ হাজার ৪৩৪ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসা নিয়ে ইতোমধ্যে ১৭ হাজার ৯৫৫ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এ ছাড়া এ সময়ে দেশে ৪ হাজার ৬০৩ শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ