হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন মনিটরিংয়ে বরিশালে অতিরিক্ত সচিব
হাম টিকাদান ক্যাম্পেইন: বরিশালে স্বাস্থ্য সচিবের পরিদর্শন

বরিশাল জেলায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মাঠ পর্যায়ে মনিটরিংয়ের অংশ হিসেবে বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. খোরশেদ আলম। রবিবার সকাল ১১টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শনে যান তিনি।

এ সময় হাসপাতালের পরিচালকসহ চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন খোরশেদ আলম। পরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। পরিদর্শনে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হঠাৎ করে হামের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। সারা দেশেই হামের ক্যাম্পেইন হচ্ছে। ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে। খুব শিগগিরই হাম নিয়ন্ত্রণে চলে আসবে বলে আমরা আশা করছি।’

অতিরিক্ত সচিব বলেন, ‘আইসিইউ নিয়ে যে সমস্যা রয়েছে তা দ্রুত সমাধান হবে। আগামী বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। যে সমস্যাগুলো রয়েছে তা দ্রুতই সমাধান হবে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এ সময় বরিশালের সিভিল সার্জন ডা. মঞ্জুর ই এলাহী, বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়াল জেনারেল ডা. মশিউল মুনীরসহ অন্য চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

পরে অতিরিক্ত সচিব বরিশাল জেনারেল হাসপাতাল ও বরিশালের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ