হামে আরও ৫ শিশুর মৃত্যু, চলতি বছরে মোট মৃত্যু ৬১০
হামে আরও ৫ শিশুর মৃত্যু, চলতি বছর মোট ৬১০

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের (ডিজিএইচএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরে এই রোগে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১০ জনে। শুক্রবার (৫ জুন) স্বাস্থ্য অধিদফতর এসব তথ্য জানায়।

মৃত্যুর বিবরণ

এদের মধ্যে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম নিশ্চিত হওয়া ৯১টি শিশু প্রাণ হারিয়েছে। এর পাশাপাশি হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫১৯ জন। অধিদফতরের প্রতিবেদন অনুসারে, গতকাল সকাল ৮টা থেকে আজ শুক্রবার (৫ জুন) সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ১ হাজার ১৬৮ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে ২৪৩ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।

সামগ্রিক পরিসংখ্যান

তথ্য বলছে, চলতি বছরে এখন পর্যন্ত ল্যাব পরীক্ষায় হাম নিশ্চিত হওয়া হামে আক্রান্ত শিশুর সংখ্যা ৯ হাজার ৫০৩ জন। হাম উপসর্গে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ৬২ হাজার ২৮৭ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৫৮ হাজার ১৫৪ জন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ