হামে আরও পাঁচ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭৭
হামে আরও পাঁচ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭৭

হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসা শিশুর সংখ্যা কমছে। তবে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা) দেশে আরও পাঁচ শিশু মারা গেছে। এই সময়ে মোট ৮৭৭ জন হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে ৮২৬ জনের এবং হামে আক্রান্ত হয়েছে ৫১ জন।

মৃত্যুর বিস্তারিত তথ্য

হামের উপসর্গে ঢাকায় তিন, সিলেটে এক ও বরিশালে এক শিশু মারা গেছে। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৪৭৭ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৮৮ শিশু।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আক্রান্ত ও হাসপাতালে ভর্তির পরিসংখ্যান

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৬৭ হাজার ৯০৫ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৪ হাজার ১৮২ শিশু। তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৫০ হাজার ৯২৬ শিশু বাড়ি ফিরেছে।

গত ১৫ মার্চ থেকে দেশে ৮ হাজার ৮৮৫ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, হামের প্রকোপ কমাতে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। বিশেষ করে শিশুদের জন্য বিসিজি ও হামের টিকা প্রদান অব্যাহত রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ