প্রচণ্ড গরমে যা করবেন
প্রচণ্ড গরমের দিনে পিপাসা না লাগলেও কিছুক্ষণ পরপর পানি খান। এটি শরীরকে হাইড্রেটেড রাখে এবং হিটস্ট্রোকের ঝুঁকি কমায়।
হালকা নাশতা হিসেবে টক দই-চিড়া খেতে পারেন। এটি সহজপাচ্য এবং শরীরকে ঠান্ডা রাখে।
রসালো, মৌসুমি ফল যেমন তরমুজ, শসা, পেয়ারা শরীরের জন্য দারুণ উপকারী। প্রতিদিন কয়েকটি ফল খান এবং কাজের বিরতিতেও ফল খেতে পারেন।
ডাবের পানি প্রাকৃতিক ইলেক্ট্রোলাইট সরবরাহ করে, তাই কাজের ফাঁকে ডাবের পানি পান করুন।
রোদে বের হলে চোখ ঢেকে রাখতে রোদচশমা ব্যবহার করুন।
প্রচণ্ড গরমে যা করবেন না
গরমে আইসক্রিম বা কোমল পানীয় লোভনীয় হলেও পারতপক্ষে না খাওয়াই ভালো। এগুলো শরীরের তাপমাত্রা বাড়ায় এবং ডিহাইড্রেশন ঘটাতে পারে।
একটানা লম্বা সময় বাইরে থাকতে হলেও সরাসরি রোদে থাকবেন না। ছায়ায় বা ছাতার নিচে থাকার চেষ্টা করুন।
গরম পরিবেশে বা গরম থেকে ফিরে অতিরিক্ত ঠান্ডা পানি বা খাবার খাবেন না। এতে গলা ও পেটের সমস্যা হতে পারে।
পথেঘাটে যেকোনো পানীয় খাবেন না। অস্বাস্থ্যকর পানীয়ের মাধ্যমে নানা রোগজীবাণু ছড়ায়।
গাঢ় রঙের পোশাক পরবেন না, কারণ তা তাপ শোষণ করে। হালকা ও সুতির পোশাক পরুন।



