আদ্ দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন ছয় শিশুর মৃত্যু
আদ্ দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যু

রাজধানীর মগবাজারে আদ্ দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন ছয় শিশুর মৃত্যু হয়েছে। আজ ভোরে হাসপাতালের দ্বিতীয় তলায় পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে এই ঘটনা ঘটে। গ্যাসলাইনে লিকেজ বা অন্য কোনো যান্ত্রিক ত্রুটির কারণে এই ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

ঘটনার বিবরণ

রমনা থানার পুলিশ বলছে, তারা ঘটনাটি তদন্ত করে দেখছে। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান বলেন, ছয়টি বাচ্চা মারা যাওয়ার খবর পেয়েছি। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ আমরা হাসপাতালে এসেছি। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছি। দ্রুতই বিস্তারিত তথ্য আপনাদের জানাতে পারব। এতটুকু জেনেছি আজ ভোর ৬টা থেকে সকাল ৯টার মধ্যে বাচ্চাগুলো মারা গেছে।

হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য

ঘটনার বিষয়ে জানতে আদ্ দ্বীন হাসপাতালের পরিচালক অধ্যাপক নাহিদা ইয়াসমিন সাংবাদিকদের বলেন, হাসপাতালের যে ওয়ার্ডে এই ঘটনাটা ঘটেছে সেই ওয়ার্ডে ১১ জন মা ছিল। আর নবজাতক শিশু ছিল ৬ জন। নাহিদা ইয়াসমিন বলেন, ওয়ার্ডটি আমাদের পোস্ট ডেলিভারি ওয়ার্ড। আমাদের এখানে ডেলিভারির পর সবসময় মা-বাচ্চারা ও সাথে আরেকজন থাকে। বাচ্চারাও মায়ের পাশে ছিল। যেহেতু এটা এসি ওয়ার্ড, হঠাৎ করে রাতে মায়েরা বলেছিল ঠান্ডা লাগছে কর্তব্যরত নার্সদের এসি বন্ধ করার জন্য। হঠাৎ করে রাত তিনটার দিকে দুটি বাচ্চা অসুস্থ হওয়ার পরে এনআইসিইউতে নেয়া হয়েছিল। চিকিৎসকরা দেখেছিল বাচ্চা ভালো আছে। তাদেরকে আবার ওয়ার্ডে নিয়ে যেতে বলেছিল।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নাহিদা ইয়াসমিন বলেন, সকাল ৬ টার দিকে হঠাৎ করে বাচ্চার মায়েরা বলেছে বাচ্চাদের অসুস্থ মনে হচ্ছে। তখন ৬ বাচ্চাকেই এনআইসিইউ নেওয়া হয়েছিল। তাদের মধ্যে দুই বাচ্চা নিয়ে যাওয়ার সময় মারা গিয়েছে। আর চার বাচ্চার অবস্থা খুবই গুরুতর ছিল। তাদেরকে ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হয়েছিল। তাদেরকে বাঁচানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু বাঁচানো যায়নি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ