রাজধানীতে ঝড়ো বৃষ্টিতে জলাবদ্ধতা, ভোগান্তিতে মানুষ
রাজধানীতে ঝড়ো বৃষ্টিতে জলাবদ্ধতা, ভোগান্তি

রাজধানীতে মঙ্গলবার (২৬ মে) দুপুরের পর শুরু হওয়া ঝড়ো হাওয়া ও টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সড়কে পানি জমে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও ঘরমুখো যাত্রীরা।

গাছ উপড়ে পড়ায় যান চলাচলে বিঘ্ন

ঝড়ের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় একটি গাছ উপড়ে পড়ে। এতে কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে। স্থানীয়রা জানান, দ্রুত গাছ সরিয়ে ফেলা হলে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

মেট্রোরেলের নিচে পানি জমে

বৃষ্টির কারণে রাজধানীর বায়তুল মোকাররম ও কাজীপাড়া এলাকায় মেট্রোরেলের নিচে বিভিন্ন স্থানে পানি জমে থাকতে দেখা গেছে। তবে বিকেলের দিকে কিছু এলাকায় পানি কমতে শুরু করে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

যানজট ও ঘরমুখো মানুষের ভিড়

একটানা বৃষ্টিতে ঢাকার বিভিন্ন সড়কে যান চলাচল ধীর হয়ে পড়ে। কোথাও কোথাও জলাবদ্ধতা ও যানজট মিলিয়ে দুর্ভোগ আরও বেড়ে যায়। ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ থাকায় বাস টার্মিনাল, রেলস্টেশন ও প্রধান সড়কগুলোতে অতিরিক্ত ভিড় দেখা যায়। একই সঙ্গে গরুর হাটে যাওয়া ক্রেতারাও কাদা ও পানিবদ্ধ সড়কে দুর্ভোগে পড়েন।

আবহাওয়ার পূর্বাভাস

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত লঘুচাপের বর্ধিতাংশ সক্রিয় থাকায় দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ