ঠাকুরগাঁওয়ে মোবাইল ফোন না কিনে দেওয়ায় কলেজছাত্রীর আত্মহত্যা
ঠাকুরগাঁওয়ে মোবাইল ফোনের জেদে কলেজছাত্রীর আত্মহত্যা

ঠাকুরগাঁও সদর উপজেলায় নতুন মোবাইল ফোন কিনে না দেওয়ায় পরিবারের ওপর অভিমান করে পূজা রানী (১৮) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। সোমবার (২৫ মে) দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের মহাব্বতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ছাত্রীর পরিচয় ও ঘটনার পটভূমি

নিহত পূজা রানী ওই গ্রামের নকুল পালের মেয়ে এবং ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি পূজা রানী মোবাইল ফোনে অতিরিক্ত কথা বলার কারণে প্রায় এক সপ্তাহ আগে তার ব্যবহৃত ফোনটি পরিবারের সদস্যরা কেড়ে নেন। এরপর থেকে তিনি নতুন একটি মোবাইল ফোনের জন্য বাবার কাছে জেদ ধরে আসছিলেন। তবে পরিবারের আর্থিক সংকটের কারণে তার বাবা পরে ফোন কিনে দেওয়ার আশ্বাস দেন। এতে অভিমান করে পূজা রানী মানসিকভাবে ভেঙে পড়েন বলে জানিয়েছে পরিবার।

আত্মহত্যার ঘটনা

সোমবার দুপুরে পরিবারের সদস্যরা বাড়ির বাইরে গেলে তিনি শোবার ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

ঠাকুরগাঁও সদর থানার ওসি শাহজাহান আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ