হামে শিশু মৃত্যু ৪৫১, শাহবাগে গায়েবানা জানাজা
হামে শিশু মৃত্যু ৪৫১, শাহবাগে গায়েবানা জানাজা

দেশে হামের প্রাদুর্ভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে শিশু মৃত্যুর সংখ্যা। হাম ও উপসর্গ নিয়ে মৃত শিশুদের স্মরণে রাজধানীর শাহবাগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

গায়েবানা জানাজার আয়োজন

শুক্রবার (১৫ মে) জুমার নামাজের পর শাহবাগে ‘বিক্ষুব্ধ জনতা’র ব্যানারে কয়েকজন এ গায়েবানা জানাজা পড়েন। জানাজায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় স্বাস্থ্য খাতে অনিয়ম-দুর্নীতির তদন্ত করে বিচার দাবি করেন জানাজা আয়োজকরা। সরকারকে হাম মোকাবিলায় দ্রুত পদক্ষেপের আহ্বান জানান তারা।

প্লে-কার্ডে দাবি

গায়েনামা জানাজা পড়াদের হাতে বেশ কয়েকটি প্লে-কার্ড ছিল। সেগুলোতে ‘স্বাস্থ্যব্যবস্থাকে শক্তিশালী করতে অবিলম্বে কার্যকর সংস্কার আনতে হবে’, ‘স্বাস্থ্য খাতে অনিয়ম-দুর্নীতির তদন্ত করতে হবে’ ও ‘হাম-আক্রান্ত সবার চিকিৎসা ফ্রি করতে হবে’ লেখা ছিল।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শিশু মৃত্যুর সংখ্যা

এদিকে, বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ে হাম ও উপসর্গ নিয়ে আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ সকাল ৮টা পর্যন্ত হামে শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫১ জনে।

উল্লেখ্য, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ যা শিশুদের জন্য মারাত্মক হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, টিকা প্রদান ও স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর মাধ্যমে এই মৃত্যু প্রতিরোধ করা সম্ভব।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ