হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন হরিয়ানভি অভিনেত্রী দিবাঙ্কা সিরোহি
হৃদরোগে মারা গেলেন অভিনেত্রী দিবাঙ্কা সিরোহি

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন হরিয়ানভি অভিনেত্রী দিবাঙ্কা সিরোহি। তাঁর বয়স হয়েছিল ৩০ বছর। দিবাঙ্কার মৃত্যুর পর তাঁর একটি পুরোনো ইনস্টাগ্রাম পোস্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ইনস্টাগ্রাম পোস্টে কী ছিল

২০২৩ সালের জুনে পোস্ট করা একটি ছবিতে নীল জ্যাকেট ও মেরুন পাগড়ি পরা অবস্থায় দেখা যায় দিবাঙ্কাকে। ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘শিব, আমাকে তোমার সঙ্গে নিয়ে যাও।’ সেই পোস্টে অনেকেই মন্তব্য করেছেন।

মৃত্যুর ঘটনা

গত মঙ্গলবার রাতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন দিবাঙ্কা। তাকে দ্রুত কাছের একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শোক ও প্রতিক্রিয়া

দিবাঙ্কার মৃত্যুতে হরিয়ানা অঞ্চলের শিল্পীরা শোক প্রকাশ করেছেন। তবে পরিবারের পক্ষ থেকে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি।

জীবনী

উত্তর প্রদেশের বুলন্দশহরে জন্ম ও বেড়ে ওঠা দিবাঙ্কা হরিয়ানার বিনোদন অঙ্গনে কাজ করতেন। তিনি গাজিয়াবাদে পরিবারের সঙ্গে বসবাস করতেন। গতকাল বুধবার বিকেলে গাজিয়াবাদে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

কর্মজীবন

দিবাঙ্কা ৫০টির বেশি হরিয়ানভি গানের ভিডিওতে মডেলিং করেছেন। তিনি আঞ্চলিক সংগীত অঙ্গনের পরিচিত মুখ হয়ে ওঠেন। ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত হওয়ার আগে সামাজিক মাধ্যমেও জনপ্রিয়তা পান।

সাক্ষাৎকারে দিবাঙ্কা

এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই অভিনয় ও নাচের প্রতি আগ্রহ ছিল। দীপাবলির সময় নীল স্যুট পরে “মেরি মাম্মি নু পসন্দ নি তু” গানে একটি টিকটক ভিডিও বানাই। ভিডিওটি ভাইরাল হয়ে প্রায় দুই কোটি ভিউ পায়। এরপর টিকটকে আমার অনুসারীর সংখ্যা ৫০ লাখে পৌঁছে যায়।’

শিক্ষা

চৌধুরী চরণ সিং ইউনিভার্সিটি থেকে স্নাতক শেষ করে সিকিম থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন দিবাঙ্কা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ