মহাখালী সংক্রামক হাসপাতালে আইসিইউ চালু, হাম রোগীদের জন্য ইউনিট
স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে ঢাকার মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র চালু হয়েছে। হামের প্রাদুর্ভাবে অতিরিক্ত রোগী ভর্তির চাপ মোকাবিলায় পাশ্ববর্তী ডিএনসিসি হাসপাতালেও আলাদা ইউনিট স্থাপন করা হয়েছে।


